1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

মালিকরা আমাদের জীবনের কথা চিন্তা করে না : বাসচালক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি-জামাতের ডাকা দেশব্যাপী হরতালে রাজধানীর সদরঘাট থেকে ঢাকার বিভিন্ন রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাসের পাশাপাশি অন্যান্য গণপরিবহনের সরব উপস্থিতি রয়েছে। তবে যাত্রী সংখ্যা কম দেখা গেছে।

রোববার (২৮ অক্টোবর) রাজধানীর সদরঘাটের ভিক্টোরিয়া পার্ক, রায়সাহেব বাজার এলাকায় এমন চিত্র দেখা গেছে।

এদিকে আজকের যাত্রীদের অধিকাংশই চাকরিজীবী। তারা বলেন, হরতাল হোক আর যাই হোক আমাদের কর্মস্থানে যেতে হবেই। হঠাৎ করে কখন গাড়িতে আগুন লাগিয়ে দেয় এই আতঙ্কেই আছি।

সবুজ নামে এক যাত্রী বলেন, হরতাল হয়েছে তো কি হয়েছে, আমাদের অফিস তো আর বন্ধ না। তাই আতঙ্ক নিয়েই বাসা থেকে বের হয়েছি।

তাসলিমা নামে এক নারী যাত্রী বলেন, শ্যামলীতে অফিস থাকায় জীবনের ঝুঁকি নিয়েই বাসা থেকে বের হয়েছি। বাসে হঠাৎ করে যেভাবে আগুন লাগিয়ে দেওয়া হয় তাতে জীবন নিয়ে ফিরতে পারবো কিনা জানি না।

শাকিল নামের এক বাস চালক বলেন, গতকাল থেকে যেভাবে বাসে আগুন দেওয়া হচ্ছে তাতে আমরা খুবই আতঙ্কিত। আজকে আবার বিএনপি জামায়াত-হরতাল ডেকেছে তার মধ্যেও আমাদের মালিকেরা বাস চালানোর সিদ্ধান্ত নিছে। তারা তো আর আমাদের জীবনের কথা ভাবে না তাই এ ধরনের সিদ্ধান্ত নিছে। খুবই ভয়ের মধ্যে আছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com