1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা?

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্কঅবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার মুখপাত্র হালা রাহারিত পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইনে এক পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। লিঙ্কডইনে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে ১৮ বছর মর্যাদাপূর্ণ সেবাদান শেষে আমি ২০২৪ সালের এপ্রিলে পদত্যাগ করেছি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়, হালা রাহারিত দুবাই আঞ্চলিক মিডিয়া হাবের ডেপুটি ডিরেক্টর ছিলেন। তিনি ১৮ বছর আগে একজন রাজনৈতিক ও মানবাধিকারবিষয়ক কর্মকর্তা হিসেবে স্টেট ডিপার্টমেন্টে যোগ দিয়েছিলেন।

পদত্যাগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে হালা রাহারিত বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তাদের সরকারের নীতির সঙ্গে মতানৈক্য থাকলে তা প্রকাশ করতে পারে।

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করে শুধু হালা রাহারিতই নন; বেশ কয়েকজন পদত্যাগ করেছেন। গত মার্চে একই কারণে পদত্যাগ করেছিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের মানবাধিকার ব্যুরোর কর্মকর্তা অ্যানেলি শেলিগত জানুয়ারিতে পদত্যাগ করেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা তারিক হাবাশ।

একই ইস্যুতে প্রথম পদত্যাগ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জশ পল। গত বছরের অক্টোবরে চাকরি থেকে পদত্যাগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com