1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

মার্কিন নির্বাচনের আগেই ইরানে হামলা চালাতে চায় ইসরায়েল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর। নির্বাচনের আগেই ইরানে হামলা চালাতে চায় ইসরায়েল। ইসরায়েল দুর্বল, এমন ধারণা এড়াতে ইরানে হামলা করা জরুরি বলে মনে করেন নেতানিয়াহু।

মঙ্গলবার (১৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে গত সপ্তাহে টেলিফোনে আলাপ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তেল আবিব কিংবা হোয়াইট হাউস কেউই এ ফোনালাপ সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি।

প্রতিবেদনটিতে দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা ফাঁস করা হয়েছে।

ওই দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের পারমাণবিক কিংবা তেলের স্থাপনায় হামলা করবে না ইসরায়েল। শুধু সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে দেশটি।

ওই টেলিফোন আলাপ সম্পর্কে অবহিত একজন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন যে ইরানে হামলার পরিকল্পনা এমনভাবে করা হবে যাতে আসন্ন মার্কিন নির্বাচনের ওপর কোনো প্রভাব না পড়ে। কারণ তেলের স্থাপনার ওপর হামলা হলে তেলের দাম বেড়ে যেতে পারে। এর ফলে তেল কিনতে বেশি অর্থ খরচ করতে হবে মার্কিনিদের। এতে মার্কিন ভোটাররা অসন্তুষ্ট হতে পারে এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভোটের মাঠে ক্ষতির মুখে পড়তে পারেন। তবে ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের আগেই ইরানে হামলা চালাতে চায় ইসরায়েল। কারণ, ইসরায়েল দুর্বল, এমন ধারণা এড়াতে ইরানে হামলা করা জরুরি বলে মনে করেন নেতানিয়াহু।

ওই কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলের এমন পরিকল্পনার প্রেক্ষাপটে জো বাইডেন ইসরায়েলকে তার জবাব যথাযথভাবে সমন্বিত করতে অনুরোধ করছেন, যাতে মধ্যপ্রাচ্যে একটি ব্যাপক যুদ্ধ শুরু না হয়।

তিনি আরও বলেন, বাইডেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার বিরোধিতা করেছেন। একই সঙ্গে জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com