1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

মানুষ আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠছে : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৬২ বার দেখা হয়েছে

আজ বুধবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন মওলানা ভাসানী।

তিনি বলেন, রাজনীতিতে এখন নষ্ট সময় চলছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা চেষ্টা করছে বিএনপি। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বিএনপি কারো সাথে আপোষ করবে না। বাংলাদেশের এ দূরাবস্থায় মওলানা ভাসানীকে স্মরণ করলে কিছুটা হলেও পরিত্রাণ মিলবে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জাতির অস্তিত্ব রক্ষা করতে হবে। আবার নতুন করে দেশের অস্তিত্বকে তৈরি করতে হবে। যে যত কথাই বলুক এবার বিজয় অর্জন করতে হবে এর কোন বিকল্প নেই।

তিনি বলেন, বেগম জিয়া কারাবন্দী। ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। নতুন করে ৫শ নেতাকে গ্রেফতার করা হয়েছে। জনগণ আগ্নেয়গিরির মত ফুসে উঠছে ।

সভায় অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com