1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

মানুষের মুখ বন্ধ করতে পারবো না : মুমিনুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে আসছে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স। হচ্ছে সমালোচনা।

তবে এসবে কান দিতে নারাজ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। তার মতে, এর আগেও এমন পরিস্থিতি দেখেছে বাংলাদেশের ক্রিকেট। যেখান থেকে বের হয়ে আসারও নজির রয়েছে। তাই বাইরের কথায় কান না দিয়ে, নিজেদের কাজে মনোযোগ দেওয়াই শ্রেয় মুমিনুলের কাছে। কেন না মানুষের মুখ বন্ধ করার এখতিয়ার তার নেই।

বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেখুন বাংলাদেশ ক্রিকেটে এমন পরিস্থিতি এবারই প্রথম না। এর আগেও কিন্তু কয়েকবার হয়েছে এমন। আপনারাও জানেন সবসময় এমন অবস্থা থেকেই আমরা বের হয়ে এসেছি।’

তিনি আরও বলেন, এই সময়টায় মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে থাকে। কারণ এই সময়টায় আমরা বাইরের কথা বেশি শুনি। আমি চেষ্টা করছি যে, সবাই যেন বাইরের কথায় কান না দিয়ে নিজের কাজের প্রতি বেশি মনোযোগ দেয়। আল্টিমেটলি নিজেদের ব্যাক করার জন্য নিজেদের কাজেই মন দেওয়া উচিত। সবাই সেটাই করছে। কারণ আপনি মানুষের মুখ বন্ধ করতে পারবেন না, আমার কাছে মনে হয় যে নিজের কানটা বন্ধ করতে পারবেন। যেটা আমি বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com