1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

মাদ্রাসা সুপারের সঙ্গে নারীর আপত্তিকর ফোনালাপ ফাঁস!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভোলার চরফ্যাশনের দুলারহাট থানার মুজিনগর ইউনিয়নের চর মোতাহার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফকর উদ্দিনের এক নারীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়েছে।

মঙ্গলবার রাতে এক ব্যক্তির ফেসবুক আইডিতে নারীর সঙ্গে মাদ্রাসা সুপারের ফোন আলাপের ১৩ মিনিটের অডিও রেকর্ডিং পোস্ট করলে মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়ে যায়। শুরু হয় নারীর সঙ্গে অশ্লীল কথোপকথন নিয়ে সমালোচনার ঝড়।

এ ঘটনায় মঙ্গলবার চরফ্যাশন উপজেলার সব মাদ্রাসার সুপার ও সহকারী শিক্ষকদের নিয়ে গঠিত জমিয়াতুল মোদারেছিন চরফ্যাশন শাখার সদস্য পদ থেকে ওই মাদ্রাসার সুপার মাওলানা ফকর উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও ক্লিপ পর্যালোচনা করে জানা যায়, চর মোতাহার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফকর উদ্দিন নারীর সঙ্গে ফের সম্পর্কে লিপ্ত হতে চান। বিনিময়ে তাকে স্মার্টফোন উপহার দিবেন। নারীকে এক সময় কুয়াকাটা একটি হোটেলে নিয়ে রাতযাপন করেছেন। মোবাইল ফোনে তাদের রোমান্টিক মুহূর্তের কথা ও ওই নারীর বোনের সঙ্গেও তার সম্পর্ক বিষয়ে কথাবার্তা হয়। এমনকি ওই নারীকে তার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

মাওলানা ফকর উদ্দিন জানান, নারীর সঙ্গে আমার ফোন আলাপের অডিও রেকর্ডিং আমি শুনেছি। স্থানীয় মন্নান মিয়ার ছেলে রনির সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে তাই প্রতিপক্ষ আমাকে ঘায়েল করতে এডিট করে ওই অডিও ক্লিপটি করা হয়েছে। তবে কিছুদিন আগে আমার ফোন হারিয়ে যায় ওই ফোন থেকে আমার ভয়েজ নিয়ে এডিট করে ওই অডিও ক্লিপ করা হয়েছে বলে আমার ধারণা।

তিনি দাবি করেন, কোনো নারীর সঙ্গে আমার এমন ফোনালাপ হয়নি। আমার বিরুদ্ধে এমন অপপ্রচারকারীদের বিরুদ্ধে আমি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

চর মোতাহার দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান জানান, সুপার বিষয়টি তাকে মোবাইল ফোনে জানিয়েছেন। অডিও ক্লিপটি শুনে আসল রহস্য বুঝা যাবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন জানান, বিষয়টি আমার জানা নাই। তবে ঘটনাটি খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com