1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

মাদরাসা মাঠের দিকে জনস্রোত, নেতাকর্মীদের জন্য রান্না হচ্ছে খিচুড়ি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ কেন্দ্রে করে আসা নেতাকর্মীদের জন্য সবজি খিচুড়ি রান্না করা হচ্ছে। যেসব নেতাকর্মীরা সমাবেশে এসেছেন তাদের জন্য রান্না করা হচ্ছে। সমাবেশের দুইদিন বাকি থাকলেও ইতোমধ্যে মাদরাসা মাঠে কয়েক হাজার নেতাকর্মীরা জড়ো হয়েছেন। সমাবেশস্থলের পাশের ঈদগাহ মাঠে চলছে সকাল থেকে রান্না। একসঙ্গে রান্না খাওয়া ও আড্ডা দেওয়া সব মিলিয়ে সেখানে উৎসবমুখর পরিবেশের বিরাজ করছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে দেখা যায়, ঈদগাহ মাঠে অস্থায়ীভাবে ক্যাম্প তৈরি করা হয়েছে। সেগুলোতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নেতা-কর্মীরা অবস্থান করছেন। এছাড়া অনেকেই পদ্মা পাড়ে সময় কাটাচ্ছেন। ঈদগাহ মাঠের একপাশে বড় বড় হাঁড়িতে নেতা-কর্মীদের জন্য রান্নার করছেন। যদিও আগে থেকেই রান্নার কেনাকাটা সম্পন্ন করেছে নেতাকর্মীরা। সমাবেশে ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জায়পুরহাট, বগুড়া, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ থেকে আসা নেতাকর্মীদের দেখা গেছে।

রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি সেলিম জানান, সকাল থেকে রান্না শুরু করেছি। মাঠে ৬ থেকে ৭ জায়গায় রান্না হচ্ছে। রান্না শেষ হলে মাঠে থাকা যেকোনো নেতা-কর্মী এই খাবার খেতে পারবেন। আপনারা দেখছে-মাঠের আশে-পাশে অনেক নেতাকর্মী আছেন। অনেকেই ক্যাম্পগুলোতে অবস্থান করছেন। সবাই একসঙ্গে মাটিতে বসে খাবার খাবে।

নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত রাজশাহীর ঈদগাহ মাঠ। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বিএনপির। আশেপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা এসে অবস্থান নিয়েছেন তাবুতে। সমাবেশের দুদিন আগেই নিজেদের অবস্থান জানান দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন রাজশাহী ও আশেপাশের জেলার নেতাকর্মীরা।

পাবনা থেকে আসা বিএনপি নেতা হাবিবুর রহমান বলেন, পুলিশ বিভিন্ন জায়গায় তাদের বাধা দিয়েছে। তাদের গাড়ি আটকে দিয়েছে। তারপরেও তারা এসেছেন। অনেকেই ভ্যান বা রিকশায় করে সমাবেশের দিকে রওনা দিয়েছেন। বগুড়া থেকে আসা আবদুস সাত্তার নামের এক বিএনপি নেতা বলেন, বাধা দিয়ে তাদের আটকে রাখা যায়নি। শুক্রবার আরও স্রোত নামবে জনতার।

বিএনপির সিনিয়র নেতারা বলছেন, বাধা দিয়ে জনতার স্রোত থামানো যাবে না। রাজশাহীবাসীর জন্য ইতিহাস সৃষ্টি করবে এই সমাবেশ। বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, রাজশাহীর গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। বাধা দিয়ে এভাবে কোথাও আটকে রাখা যায়নি। এখানেও যাবে না। আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগের গণসমাবেশের মাধ্যমে নতুন কর্মসূচির ঘোষণা আসবে বলে জানান নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com