1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ

মাথায় অস্ত্র ঠেকিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ, হাছান মাহমুদের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামে আরও দুটি মামলা হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালতে মামলা দুটি হয়।

জেলার রাঙ্গুনিয়ায় আট একর জমি মাথায় অস্ত্র ঠেকিয়ে জোর করে লিখে নেওয়ার অভিযোগে মামলা করেন হারুন অর রশিদ নামের এক ব্যক্তি। এতে হাছান মাহমুদ, তাঁর মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদসহ নয়জনকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর বাদীকে জোর করে তুলে নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া সাবরেজিস্ট্রি অফিসে তাঁর কাছ থেকে লিখে নেওয়া হয় আট একর জমি। ভয়ে এত দিন মুখ খোলেননি।

বাদীর আইনজীবী আজিম উদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, আদালত বাদীর আবেদন গ্রহণ করে রাঙ্গুনিয়া থানা-পুলিশকে মামলা হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন।

এদিকে চাঁদা না পেয়ে দোকান থেকে দেড় লাখ টাকা লুট করার অভিযোগে হাছান মাহমুদসহ ৩৩ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন মো. ওসমান নামের এক ব্যবসায়ী।

মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের ২ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা এলাকায় হাছান মাহমুদের নির্দেশে আসামিরা এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আসামি ইদ্রিস আজগর, মোহাম্মদ এনাম, মো. রনিসহ আসামিরা বাদীকে মারধর করে দোকান থেকে টাকা লুট করে নিয়ে যান। আদালত বাদীর আবেদন গ্রহণ করে রাঙ্গুনিয়া থানা-পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে চট্টগ্রাম আদালতে হাছান মাহমুদের বিরুদ্ধে সাতটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com