1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাইলস্টোনে নিহত রাঙ্গামাটির সন্তান উক্যাচিংয়ের পরিবারের পাশে তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

মিন্টু কান্তি নাথ রাজস্থলী : চোখের জল আর ভালোবাসায় মাইলস্টোন স্কুল ছাত্র উক্যাচিং মারমাকে শেষ বিদায় জানাতে আত্মীয়স্বজন,এলাকাবাসী ও পিতামাতার চোখের জল আর ভালোবাসা দিয়ে শেষ বিদায় জানানো হলো গতোকাল বুধবার বিকালে(২৩/৭/২৫ইং)ঢাকার মাইলস্টোন ট্রাজেডিতে নিহত হওয়া ছাত্র রাঙামাটির সন্তান উক্যাচিং মারমাকে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কিউংধং পাড়া শোকাহত পরিবারের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উক্যাচিং মারমার পরিবারের পাশে কেন্দ্রীয় বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান দেখা করেন এবং গভীর সমবেদনা জানান।
এসময় তিনি বলেন,‘মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা শোকাহত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এসেছি। সন্তান হারানোর এই ক্ষতি কোনো ভাবেই পূরণ হবার নয়। এই ঘটনায় নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত ও পরিবারের দ্রুত সুস্থতা কামনা করছি।

এই সময় সাথে থাকা উপজেলা ও ইউনিয়ন দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং পাহাড়ি জনপদে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
একমাত্র ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন পিতা উসাইমং মারমা ও তেজিপ্রু মারমা। তারা কোনভাবেই ছেলের মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছিলেন না। বারবার ছেলের কথা স্মরণ করে মূর্ছা যাচ্ছিলেন।পরপারে ভালো থাকার জন্য সকলের কাছে ছেলের জন্য আর্শীবাদ কামনা করেছেন তারা।
প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি যুদ্ধ বিমান বিধ্বস্থ হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিলো রাঙামাটির ছেলে উক্য চিং মারমা। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে ঢাকা বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করেন। সে মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণীর একজন মেধাবী ছাত্র ছিলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com