1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

মহানবী (স.)-কে কটূক্তি : আইনজীবীর সদস্যপদ স্থগিত, বিক্ষোভ-ভাঙচুর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৫৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতে মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো মুসলিম বিশ্বে। এর রেশ না কাটতে এবার বাংলাদেশেও বিশ্বনবীকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে আদালত পাড়া।

মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রেজার আইনজীবী সমিতির সদস্যপদ স্থগিত করা হয়েছে।

আজ বুধবার (১৫ জুন) এ নিয়ে বিক্ষোভ করেছেন আইনজীবীরা।

সাইফুর রেজার সদস্যপদ স্থগিতের বিষয়টি আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ বলেন, মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি করায় অ্যাডভোকেট সাইফুর রেজার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত করা হয়েছে। জরুরি সভা ডেকে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন। পাশাপাশি সাইফুর রেজার কক্ষে চেয়ার-টেবিল ও বই রাখার তাক ভাঙচুর করেছেন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিভিন্ন ভবনে বিক্ষুব্ধ আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে আইনজীবীরা সমিতির সভাপতির রুমের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে সাইফুর রেজাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিক্ষোভকারী আইনজীবীদের অন্যতম অ্যাডভোকেট আশরাফুজ্জামান বলেন, সাইফুর রেজার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে। শাহবাগ থানায় মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com