1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান

মসজিদে সাঈদীর জন্য দোয়া করায় ইমামকে কুপিয়ে জখম!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

ভুক্তভোগীর নাম আশরাফুল ইসলাম আশা।

গতকাল সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার যাদবপুর গ্রামের কামারবাড়ি মোড়ে তিনি হামলার শিকার হন। বর্তমানে ইমাম আশা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নিজেই এ অভিযোগ করেছেন।

ইমাম আশা উলাশী ইউনিয়নের গিলাপোল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। গত শুক্রবার (১৮ আগস্ট) জুমার নামাজের খুতবার সময় তিনি সাঈদীর জন্য দোয়া করেন।

হাসপাতালে গিয়ে ঘটনার ব্যাপারে চিকিৎসাধীন ইমাম আশার সঙ্গে কথা হলে তিনি বলেন, গত শুক্রবার জুমার খুতবায় শেখ মুজিবুর রহমান ও দেলাওয়ার হোসেন সাঈদীর জন্য জন্য দোয়া করি। দোয়ায় সাঈদী সম্পর্কে আমার একটু বেশি বলা হয়ে যায়। সেদিন বিকেলে কয়েকজন মাস্ক পরা যুবক আমাকে হুমকি-ধমকি দেয়।

তিনি বলেন, গতকাল মাগরিবের নামাজ পড়ানোর উদ্দেশ্যে নাভারণ বাজার থেকে গিলাপোল জামে মসজিদে যাচ্ছিলাম। পথে মুখোশধারী ৭-৮ জন যুবক বাঁধা দেয়। আমাকে একটি মাঠে নিয়ে চাকু ও ব্লেড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। পরে ওই এলাকার লোকজন আমাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে আমাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম এ ঘটনার বিষয়ে শুনেছেন। তবে কোনো লিখিত অভিযোগ পাননি। তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেলাওয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করায় ইমামের মতো একজন ব্যক্তি হামলার শিকার হয়েছেন- বিষয়টি সমীচীন কিনা প্রশ্ন করলে ওসি বলেন, এমন কোনো তথ্য আমার জানা নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com