1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

মবোক্রেসি রুখতে প্রশাসনকে আরও শক্ত হতে হবে: সালাহউদ্দিন আহমদ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : দেশে চলমান বিশৃঙ্খলা ও গণমাধ্যমের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মবোক্রেসি বা গণ-উন্মাদনা রুখতে প্রশাসনকে আরও শক্ত ও কার্যকর ভূমিকা রাখতে হবে। কোনো অজুহাতেই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া যাবে না।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু গণমাধ্যমকে আগে থেকেই টার্গেট করা হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, টার্গেট হওয়ার বিষয়টি জানা থাকা সত্ত্বেও কেন আগে থেকে প্রয়োজনীয় সাবধানতা ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি? মবোক্রেসির বিস্তার আসলে সরকারের দুর্বলতারই প্রতিফলন।
তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশে এমন মবোক্রেসি আর দেখতে চান না এবং প্রশাসনকে কঠোর হস্তে এসব দমন করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের পেশাদারিত্ব ও দেশপ্রেমের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাংবাদিকদের ব্যক্তিগত আদর্শ থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে আপসহীন থাকতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে বলে বিএনপি বিশ্বাস করে। এ লক্ষ্যে তিনি গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল সহযোগিতা প্রত্যাশা করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের স্বার্থে নয়, বরং দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতেই সবার সহযোগিতা চায়।
তিনি আরও বলেন, আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। তবে ফ্যাসিবাদের দুঃসহ আমলকে স্মরণে রাখা জরুরি, যাতে ভবিষ্যতে সেই ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com