1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

মনোহরদীতে এডহক কমিটির সভাপতি মনোনয়নে সুপারের জালিয়াতির অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদন : নরসিংদীর মনোহরদীতে পঞ্চাশকুর মাদ্রাসার সুপার মাওঃ হাদিউল ইসলাম এর বিরুদ্ধে অবৈধভাবে গোপন মিটিংয়ের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী মাসুদুর রহমানকে ১ নং সভাপতি প্রার্থী দেখিয়ে উপস্থিতির স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী জানান,গত ৯ মার্চ মাদ্রাসার সুপার হাদিউল ইসলাম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হওয়ার জন্য দরখাস্ত আহ্বান করেন। উক্ত নোটিশ অনুযায়ী আমরা দরখাস্ত করি।কিন্তু গত ১০ এপ্রিল আমরা পাঁচজনকে না জানিয়ে সভাপতি গঠনের জন্য ৪ জনকে নিয়ে আমাদের পাঁচ জনকে অনুপস্থিত দেখিয়ে মিটিং করেন এবং সহ-সুপার ওবায়দুল্লাহ তার ফুফাতো ভাই মাসুদুর রহমানকে সভাপতি মনোনয়ন নেওয়ার অপতৎপরতায় নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর অপর তিনজন প্রার্থীর আবেদন জমা দেখায়।এই তিন জনের মধ্যে সভায় ২ জন উপস্থিত ছিলেন। উল্লেখ মাসুদুর রহমান মাদ্রাসার সাবেক সভাপতি ও সহ-সুপারের আপন ফুফাতো ভাই। এ ছাড়াও তিনি আওয়ামীলীগের দোসর হিসেবে পরিচিত এবং আওয়ামীলীগের আমলে উপজেলা নির্বাচনে আওয়ামীদের সহচর হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।বিগত সরকারের পতনের পর ৬ আগষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে তিনি অবৈধ ভাবে তার ফুফাতো ভাইকে সহ-সুপার পদে নিয়োগ দেন বলে অভিযোগ করেন তিনি।

এ সময় অভিযোগকারী আরো জানান, বিষয়টি খতিয়ে দেখে সুষ্ঠু ভাবে আইনানুসারে কমিটি গঠনে সকল প্রার্থীর পক্ষে আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করতে বাধ্য হয়েছি এবং তিনি বিষয়টি দেখবেন বলে আমরা আশাবাদী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com