1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

মঞ্চ প্রস্তুত, ভোর থেকেই লোকারণ্য নয়াপল্টন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশ আজ। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে আনুষ্ঠানিকভাবে এ মহাসমাবেশ শুরু হবে। তবে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। রাত বাড়তেই বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। শনিবার ভোরে নয়াপল্টন লোকে লোকারণ্য।

মহাসমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হচ্ছে। এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। এবার ঢাকামুখী জনস্রোতের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

শনিবার সকাল ৭টার দিকে সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা মঞ্চে উঠে ছবি তুলছেন, ভিডিও করছেন। সবার হাতে জাতীয় ও দলীয় পতাকা। তারা শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে, কাকরাইল, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়সহ বিভিন্ন দিক থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা নয়াপল্টনের দিকে যাচ্ছেন। তবে সেদিকে এগোনোর উপায় নেই। বেলা গড়াতেই এ জনসমাগম আরও বাড়বে বলে জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কুষ্টিয়ার মিরপুর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক সোয়াইবুর রহমান বলেন, ‘বুধবার ৮ জনকে নিয়ে ঢাকায় এসেছি। আত্মীয়ের বাড়িতে ছিলাম। শুক্রবার বিকেলে নয়াপল্টনে চলে আসছি। রাতে এখানে ছিলাম। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com