1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

মঙ্গলবার উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘তওকত’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৭৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বছরের প্রথম ঘূর্ণিঝড় তওকত ভারতের গুজরাট উপকূলের দিকে ধেয়ে আসছে। মঙ্গলবার এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।

আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি ‘মারাত্মক ঘূর্ণিঝড়ে’পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুজরাট ও দিউ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তর আরো জানায়, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট ও মহারাষ্ট্রে জাতীয় বিপর্যয় মেকাবিলা বাহিনীর পঞ্চাশটিরও বেশি দল মোতায়েন করা হয়েছে। রোববার পর্যন্ত কেরালা, কর্ণাটক ও গোয়ার উপকূলের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ধসের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি ও ধস হতে পারে গুজরাটের বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলে। নিম্নচাপের লাক্ষাদ্বীপের নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে তামিলনাড়ু ও রাজস্থানের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

ঘূর্ণিঝড় মোকাবেলায় শনিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করবেন। পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের আরব সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রতীরে পর্যটকদের যাওয়া-আসা নিয়ন্ত্রণ করা হচ্ছে। ইতোমধ্যেই নৌবাহিনীর জাহাজ, বিমান, হেলিকপ্টার ইত্যাদি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীকেও ব্যবহার করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com