1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

মগবাজার বিস্ফোরণে একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৯৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকার মগবাজারে বিস্ফোরণে নিহতের মিছিলে ছিলেন জয়পুরহাটের পাচবিবি টিএন্ডটি মহল্লায় ডা. খয়বরের একমাত্র ছেলে রুহুল আমিন নোমান। ঈদের আগেই বাড়ি ফেরার কথা ছিল তার। তবে তার আগেই ফিরলেন লাশ হয়ে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলের অকালমৃত্যুতে দিশেহারা পরিবার। ২ বছরের কন্যাসন্তান রুবাইয়া জান্নাত নোহা জানতেও পারলো না তার বাবা আর নেই।

নোমান ঢাকার একটি বিশ্ববিদ্যালয় থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শেষ করে রহমান এসোসিয়েট নামে একটি কোম্পানিতে যোগ দেন। রোববার প্রতিদিনের মতো অফিস শেষ করে শান্তিবাগ এলাকায় বাসায় ফিরছিলেন। পথে মগবাজার এলাকায় আসলে প্রচণ্ড বিস্ফোরণে ছাদ ধসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ছেলে হাড়িয়ে কাদতে কাদতে বাবা মা এখন নিস্তব্ধ। নোমানের বাবা খয়বর আলী কাদতে কাদতে বলেন, আমার বড় ২ মেয়ে আর সবার ছোট ছিল নোমান। সেই কলিজাকে আমি হারালাম। আমার এখন কি হবে?

নোমান আড়াই বছর আগে বিয়ে করেন। তার ঘর আলো করে একটি কন্যাসন্তান আসে সংসারে। আর কয়েকদিন পর ঈদে নোমানের বাড়ি আসার কথা ছিল, তার আগেই তিনি ফিরলেন, কিন্তু লাশ হয়ে।

নোমানের স্ত্রী নাবিলা বেগম জানান, সংসারের একমাত্র উপার্জনক্ষম আমার স্বামী। এখন আমায় কে দেখবে? আমার মেয়ে আর বাবা বলে ডাকতে পারবে না, বলেই কান্নায় ভেঙে পড়লেন তিনি।

এদিকে প্রতিবেশীরা জানান, নোমান খুব শান্তশিষ্ট ভদ্র ও মেধাবী ছিলেন। তার অকালমৃত্যুতে তারাও শোকাহত। কর্তৃপক্ষের গাফিলতের ফলে রুহুল আমিনের মতো আর যেন কেউ অকালমৃত্যুর শিকার হতে না হয়, এটাই দাবি সবার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com