1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার

মক্কায় সড়ক দুর্ঘটনায় নিহত বিনা বেতনে ৪৮ বছর চাকরি করা সেই ইমাম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চার দশক বিনা বেতনে ইমামতি করা সেই ইমাম ওমরাহ পালন করতে গিয়ে পবিত্র মক্কা নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ইমামের নাম মাওলানা মো. সিরাজুল ইসলাম (৭৬)।

তিনি পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মধ্য তারাকান্দি গ্রামের বাসিন্দা এবং তারাকান্দি আকন্দ বাড়ির জামে মসজিদের ইমাম ছিলেন।

জানা যায়, সিরাজুল ইসলাম ৪৮ বছর ইমামতি করেছেন। গত বছরের মার্চ মাসে ৭৫ বছর বয়সে তিনি অবসর নেন। এর মধ্যে প্রায় চার দশক তিনি বিনা বেতনে ইমামতি করায় বিদায় বেলায় গ্রামবাসী তাকে জমকালো সংবর্ধনা দিয়েছিলেন। বিষয়টি তখন এলাকায় বেশ সাড়া পায়। এমনকি মোটরসাইকেল বহরে করে সিরাজুলকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন গ্রামের যুবকেরা।

সিরাজুল ইসলামের ছোট ছেলে আকিকুল ইসলাম বলেন, আব্বা নবীজীর বাড়ির কাছেই গত ১৫ সেপ্টেম্বর (রোববার) বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টার দিকে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন। কিন্তু আব্বার কাছে তখন পাসপোর্ট ও ভিসা না থাকায় পুলিশ তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় পেয়ে গত বৃহস্পতিবার দুপুরে বিষয়টি হজ এজেন্সিকে জানায় পুলিশ। পরে হজ এজেন্সির মাধ্যমে আব্বার মৃত্যুর বিষয়টি আমরা জানতে পারি।

নিহতের ভাই আব্দুল ওয়াদুদ মাস্টার বলেন, আমার ভাই মাওলানা সিরাজুল ইসলাম ওমরাহ পালনরত অবস্থায় সৌদি আরবের মক্কা নগরীতে নবীজির বাড়ির অদূরে সড়ক দুর্ঘটনা শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ওমরাহ পালন করতে গিয়ে ভাই কাফেলা থেকে দলছুট হয়ে যাওয়ায় আর তার কাছে ভিসা পাসপোর্ট কিছু না থাকায় মৃত্যুর খবর আমাদের কাছে পৌঁছাতে চার দিন লেগে গেছে।

জাঙ্গালীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌফিকুল ইসলাম বলেন, হুজুর খুবই ভালো মানুষ ছিলেন। উনার মতো ধার্মিক মানুষ এ যুগে পাওয়া কঠিন। ওমরাহ করতে গিয়ে নবীর দেশে মৃত্যু হয়েছে। আল্লাহ হুজুরকে জান্নাত দান করুক।

সিরাজুল ইসলাম ঐতিহাসিক তারাকান্দি ঈদগাহ মাঠের ইমাম ও পাকুন্দিয়ার চরফরাদি দাখিল মাদ্রাসার সাবেক সুপার (প্রধান শিক্ষক) এবং তারাকান্দি সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ছিলেন।

হজ এজেন্সি ও পরিবার সূত্রে জানা যায়, আগামী সোমবার মক্কা নগরীর জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে মাওলানা সিরাজুল ইসলামের মরদেহ দাফন করা হবে। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com