1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

ভোটের রাতেই বিজয়ীর নাম ঘোষণা চান ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আজকের ভোটেই নির্ধারিত হবে কে যাচ্ছেন হোয়াইট হাউসে, ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস, নাকি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাধর এই দেশটির অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির ওপর বিশ্বরাজনীতি ও অর্থনীতি অনেকটা নির্ভরশীল হওয়ায় পুরো পৃথিবীর মানুষের নজর এখন এই নির্বাচনের দিকে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে শুরু হবে ভোটগ্রহণ শেষ হবে সন্ধ্যায়। এবারের ভোটে মূল লড়াই হচ্ছে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের মধ্যে।

এদিকে ভোটগ্রহণ শেষে স্থানীয় সময় মঙ্গলবার রাতেই বিজয়ীর ঘোষণা চান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের চাওয়া, সব ভোট গণনা শেষ হওয়ার আগেই বিজয়ী প্রেসিডেন্টের নাম ঘোষণা করতে হবে।

এর আগে ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। তবে ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের কাছে হেরে যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com