1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূমি অটোমেটেড সিস্টেম চালু হলে জনভোগান্তি কমবে: উপদেষ্টা আলী ইমাম মজুমদার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:- বুধবার দুপুরে ফেনী জেলা সার্কিট হাউজ চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফেনীতে ভূমি ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘শতকরা ৯০ ভাগ বিরোধের উৎস ভূমি। অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু হলে জনভোগান্তি কমে যাবে।

তিনি বলেন, ‘ভূমি বিষয়ে ডিজিটাল হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে- এটা বলা যাবে না। মেশিনের পেছনে যে মানুষটা কাজ করে, তিনি যদি ভুল করেন তাহলে জটিলতা কমবে কীভাবে? তাই সব নাগরিককে সচেতন ও নজরদারি রাখতে হবে। যারা ভাল কাজ করবে তাদের সাপোর্ট দেবেন, আর যারা করবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। তিনি সাংবাদিকদের আরো বলেন, ফেনী একটি গৌরব জনক জনপদ, তাই এই সিস্টেম চালু করতে ফেনীকে পাইলটিং প্রজেক্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিস্টেম চালু হলে ফেনী আরো আলোকিত হবে।

এছাড়া উপদেষ্টা বিগত বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে জানান। এছাড়া বন্যা আক্রান্ত এলাকায় সকল প্রকার সহায়তা করা হবে বলে নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com