1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণের বিল, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শঙ্কা দাউদকান্দিতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন, ডিজিটাল সেবায় ভোগান্তিমুক্ত ভূমি ব্যবস্থাপনার প্রত্যয় *জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য* ভূমিসেবা মেলা শুরু, প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে যাবে দোরগোড়ায় ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে- স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র ঝড়ে গুলশানে মাইক্রোবাসের ওপর গাছের ডাল, আটকা ৫ জনকে উদ্ধার করলো ট্রাফিক পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ —পুলিশ সংস্কার, সাইবার নিরাপত্তা ও বিনিয়োগ বৃদ্ধিতে যৌথ সহযোগিতার প্রত্যয় *গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিধ্বস্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ* সৌদিতে ৮ হাজার সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করেছে পাকিস্তান: রয়টার্স ২৪-৪৮ ঘণ্টার মধ্যেই ইরানে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: আলজাজিরাকে এলমাসরি

ভূমিসেবা মেলা শুরু, প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে যাবে দোরগোড়ায়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে সারাদেশে আজ মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হয়েছে তিন দিনের ভূমিসেবা মেলা। রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন-এ আয়োজিত অনুষ্ঠানে মেলার উদ্বোধন করেন তারেক রহমান।
একই সঙ্গে বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে মেলার কার্যক্রম শুরু করা হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই মেলা।
এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।
সংশ্লিষ্টরা জানান, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে বিশেষ করে গ্রামীণ জনগণ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতেন।
তবে বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের দাবি, ডিজিটাল সেবার সম্প্রসারণের মাধ্যমে এখন মানুষ ঘরে বসেই বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারছেন, ফলে হয়রানি ও সময়ক্ষেপণ অনেকটাই কমেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com