1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ জয় নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ

ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাল বিএমএসএফ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার দেখা হয়েছে

ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকায় অবস্থানরত সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন।

সকাল ৯টায় শাহবাগ থানার সামনে সংগঠনের সদস্যরা সমবেত হন। সেখান থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হন। পরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সাথে সংগঠনের বিভিন্ন জেলা ও উপজেলা শাখা কমিটি দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করে।

পুষ্পার্ঘ অর্পণকালে সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনা বাঙালির স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ভাষা শহীদদের আদর্শ ধারণ করে গণমাধ্যমকর্মীদের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে হবে। ভাষা আন্দোলনের চেতনা আমাদের পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগায়।
একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে সারাদেশের সকল শাখা কমিটিকে নিজ নিজ এলাকায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com