1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

ভালো শুরুর পর চার উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চেন্নাই টেস্টে বাংলাদেশকে পাহাড় সমান ৫১৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত। জবাব দিতে নেমে ১৫৮ রানে ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা। জয়ের জন্য এখনও ৩৫৭ রান করতে হবে শান্ত-সাকিবদের। হাতে রয়েছে ৬ উইকেট এবং ২ দিন।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভারতের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম। দুজনের মিলে ৬২ রানের জুটি গড়েন। তবে ফিফটি তুলতে পারেননি দুজনের কেউই।

৪৭ বলে ৩৩ রান করে জাকির আউট হলে, ৬৮ বলে ৩৫ রান করে তাকে সঙ্গ দেন সাদমান। এতে দলীয় ৮৬ রানে ২ উইকেট হারিয়ে ছন্দ হারায় বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে মুমিনুলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন শান্ত।

কিন্তু ইনিংস বড় করতে পারেননি মুমিনুলও, ২৪ বলে ১৩ রান করে অশ্বিনের বলে বোল্ড আউট হন তিনি। কিন্তু একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন শান্ত। তাকে যোগ্য সঙ্গ দেন সাকিব।

শেষ দিকে চেন্নাইয়ের আকাশে হানা মেঘ। যার ফলে আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেছে আম্পায়ার। এতে ৩৭ ওভার ২ বল খেলে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে টাইগাররা।

নাজমুল হাসান শান্ত ৬০ বলে ৫১* রান এবং সাকিব আল হাসান ১৪ বলে ৪ রান করে অপরাজিত রয়েছেন। এখান থেকেই চতুর্থ দিনের খেলা শুরু করবে বাংলাদেশ।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। এতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৪ রান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com