1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

ভারতে বিরোধী দলের নেতা হচ্ছেন রাহুল গান্ধী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে মা সোনিয়া গান্ধীর সঙ্গে রাহুল গান্ধী। ছবি: পিটিআই।

ভারতের লোকসভায় কে হচ্ছেন বিরোধী দলীয় নেতা? নির্বাচনি ফলাফল ঘোষণার পরপরই এ নিয়েও বেশ শোরগোল উঠেছে ভারতের রাজনীতিতে। শনিবার (৮ জুন) রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা করার প্রস্তাব পাস হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

রাহুলকে বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতার। বৈঠক শেষে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল এক সংবাদ সম্মেলনে বলেন, লোকসভায় রাহুল গান্ধীকে বিরোধী নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে।

কংগ্রেস এমপি কুমারী সেলজা বলেছেন, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সবার ইচ্ছার কথা জানানো হয়। আমরা রাহুল গান্ধীকে বিরোধীদলীয় নেতা হিসেবে দেখতে চেয়েছি।

ভারতের কেন্দ্রীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিরোধী নেতা হওয়ার জন্য কোনও একক দলকে মোট ৫৪৩ আসনের অন্তত ১০ শতাংশ পেতে হয়। কিন্তু গত দুই লোকসভা নির্বাচনে কংগ্রেস বা অন্য কোনও দল তা পূরণ করতে পারেনি। ফলে ২০১৪ সাল থেকে বিরোধীদলীয় নেতাশূন্য ছিল লোকসভা। এবার কংগ্রেস ৯৯টি আসন পাওয়ায় সেই অবস্থার অবসান হতে যাচ্ছে।

রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং কেরালার ওয়ানাদ থেকে লোকসভা নির্বাচনে জিতেছেন।

দিল্লিতে অনুষ্ঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খার্গ, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মণীশ তিওয়ারি, ডি কে শিবকুমার এবং রেভান্থ রেড্ডি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com