1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

ভারতে ইলিশ রপ্তানি, যে ব্যাখ্যা দিলেন বাণিজ্য উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্তের পর থেকেই ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘হট টপিকে’ পরিণত হয়েছে বিষয়টি। এমন পরিস্থিতিতে ভারতে ইলিশ রপ্তানির ব্যাপারের সরকারের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ বিষয়ে ব্যাখ্যা দেন তিনি।

সরকারের সর্বোচ্চ মহলের সঙ্গে আলাপ-আলোচনা করেই ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ইলিশ রপ্তানি হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের সমপরিমাণও না। এর বাণিজ্যিক সুবিধা আছে। ফরেন কারেন্সি আসে। রপ্তানি না করলে চোরাচালান হয়।’

ভারতে ইলিশ রপ্তানির বিপক্ষে যারা কথা বলছেন, তাদেরকে আবেগী আখ্যা দিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহবা পেয়েছি। আয় বাড়বে রপ্তানির ফলে। রপ্তানিটার গ্রেটার ইন্টারেস্ট আছে। পজিটিভলি দেখেন। পেঁয়াজ আসছে না? ওরাও (ভারত) তো ডিউটি কমিয়ে দিয়েছে। ইমোশনাল কথা বলে লাভ নাই।’

প্রসঙ্গত, দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হয় ইলিশ মাছ। গত বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে এবার তা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা, যখন গত ১১ আগস্ট দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

কিন্তু, গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তসাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।

এতে আরও বলা হয়, যারা ইলিশ রপ্তানি করতে চান তাদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। উল্লিখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না। আর যারা আগেই আবেদন করেছেন তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com