1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

ভারতে ইলিশ রপ্তানি দ্বিপাক্ষিক বন্ধুত্বের প্রতীক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ব্যাপক আলোচনা-সমালোচনা মধ্যে অবশেষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। রপ্তানির পরিপ্রেক্ষিতে বিবেচনা না করে অর্থনীতিবিদরা একে দ্বিপাক্ষিক বন্ধুত্বের প্রতীক হিসেবে অভিহিত করেছেন।

সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘রপ্তানি আয়ের পরিপ্রেক্ষিতে ভারতে ইলিশ রপ্তানি বিবেচনা করার সুযোগ নেই। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় ইলিশ খাওয়া ঐতিহ্য। দাম বা উৎপাদন যাই হোক না কেন, সুসম্পর্ক বজায় রাখতে এবং দেশের ঐতিহ্যকে সম্মান করতে বাংলাদেশের উচিত উপহার হিসেবে ইলিশ দেশটিতে রপ্তানি করা।’

তবে, দেশের উৎপাদন ও চাহিদার ওপর ভিত্তি করে রপ্তানির পরিমাণ বিবেচনা করা উচিত। আমি মনে করি, মূল্যবোধের বাইরেও রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি তাৎপর্য রয়েছে। যে কোনো অবস্থায়ই এ ধারা অব্যাহত রাখতে হবে। যোগ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব সাব্বির আহমেদ চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর নতুন সরকারের সঙ্গে ভারতের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। খুনের অভিযোগ থাকা নেতাদের সেখানে আশ্রয় দেওয়া হোক বা অন্য যে কারণেই হোক সেটি হয়েছে। এখন ইলিশ প্রথম দিকে ভারতে রপ্তানির অনুমোদন কেন দেওয়া হলো না, সেটার ক্ষেত্রে দেখতে হবে আমাদের চাহিদা আর উৎপাদন কতটুকু। চাহিদা যদি বেশি হয় সেক্ষেত্রে তো অন্য দেশে রপ্তানি করা কঠিন। ভারতও কিন্তু কোনো পণ্যের উৎপাদন কম হলে রপ্তানি বন্ধ রাখে। সুতরাং, এটিকে অন্যভাবে দেখার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘ভারতে ইলিশ পাঠানোর ফলে কিছুটা ভালো মনোভাব তৈরি হতে পারে বলে মনে করি। সম্পর্ক উন্নয়নে একে অপরের মধ্যে বিনিময়ের বিষয়টি গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে যেহেতু আমাদের অনেক কিছুই দেওয়া-নেওয়া রয়েছে তাই তাদের সঙ্গে একেবারে সেটি বন্ধ করার সুযোগ নেই, এবং সেটি উচিতও না।

ইলিশ রপ্তানি নিষিদ্ধ। তবে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ইলিশ রপ্তানি শিথিল করুন, বিশেষ করে পশ্চিমবঙ্গে পূজার সময়।’

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২২-২৩ সালে বাংলাদেশ আয় করেছে ১৩ দশমিক ২২ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের ১১ মাসে নেমে এসেছে ৭ দশমিক ৭৫ মিলিয়ন ডলারে।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে মোট ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টন ইলিশ উৎপাদন হয়। ২০২১-২২ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৫৬৬ দশমিক ৫৯৩ টন।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছর, বাণিজ্য মন্ত্রণালয় ৫০টি সংস্থাকে চার হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com