1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দল ঘোষণা করল ইংল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের বিরুদ্ধে নিজেদের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। সামনের মাসে শুরু মহারণ। আগামী ৪ অগাস্ট নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে সিরিজের সূচনা হবে। এরপর ১২ অগাস্ট থেকে লর্ডসে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবেন বিরাট কোহলি ও জো রুটরা। প্রথম দুই টেস্টের জন্য দল ১৭ জনের দল ঘোষণা করলো ইংল্যান্ড।

দলে সুযোগ পেয়েছেন নটিংহ্যামের ওপেনিং ব্যাটসম্যান হাসিব হামিদ। যিনি এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে কাউন্টি একাদশের হয়ে ওয়ার্ম-আপ ম্যাচ খেলছেন। দলে ফিরেছেন অলি রবিনসনও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তার দুরন্ত অভিষেক হয়েছিল। কিন্তু আট বছর আগে করা বর্ণবিদ্বেষী টুইট সামনে আসায় তাকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হয়। সাময়িক নির্বাসিত হন তিনি। তবে বড় জরিমানা দিয়ে ফের দলে প্রত্য়াবর্তন করলেন রবিনসন।

অন্যদিকে, প্রথম দুই টেস্টে দলে সুযোগ পাননি জোফ্রা আর্চার। কনুইয়ের অস্ত্রোপচারের পর এখনও সেরে ওঠেননি আর্চার। মনে করা হচ্ছে ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। চোটের জন্য নেই ক্রিস ওকসও।
ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম দুই টেস্টের দল-

জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডোম বস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলে, স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্য়াক লিচ, অলি পোপ, অলি রবিনসন, ডম সিবলে, বেন স্টোকস, মার্ক উড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com