1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

ভারতকে উড়িয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ওয়ানিন্দু হাসারাঙার দুরন্ত বোলিংয়ে অল্পতেই গুটিয়ে যায় প্রতিপক্ষ ভারত। সুবাদে শিখর ধাওয়ানের দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। জয়টা এসেছে ৩৩ বল হাতে রেখেই।

দুরন্ত এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে ছিনিয়ে নিয়েছে স্বাগতিক লঙ্কানরা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮১ রানের বেশি তুলতে পারেনি ভারত।

ব্যক্তিগত সর্বোচ্চ ২৩* রান করে অপরাজিত থেকে যান কুলদ্বীপ যাদব। আর ভুবনেশ্বর কুমার ১৬ ও ওপেনার রুতুরাজ গাইকাড ১৪ রান যোগ করেন দলীয় স্কোরে। বাকিরা দুই অঙ্কও ছুঁতে পারেননি।

ম্যাচ ও সিরিজ সেরা ওয়ানিন্দু হাসারাঙা ৪ ওভার বল করে ৯ রান খরচায় ৪ উইকেট একাই শিকার করে ভারতীয় ব্যাটিং লাইন-আপে ধস নামিয়ে দেন। দুই উইকেট নেন দাসুন শানাকা।

জবাবে ১৪.৩ ওভারেই ৩ উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্য ৮২ রান তুলে ফেলে শ্রীলঙ্কা।ধনাঞ্জয়া ডি সিলভা ২৩* ও ওয়ানিন্দু হাসারাঙা ১৪* রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ওপেনার মিনোদ ভানুকা ১৮ ও অভিষেক ফার্নান্ডো ১২ রান এনে দেন।
ভারতের হয়ে তিনটি উইকেটই নেন রাহুল চাহার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com