1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ

বড় ব্যবধানে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ালেও তৃতীয় ওয়ানডেতে আজ ইংল্যান্ডকে ৫০ রানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ১১ বছর ধরে কোনো দলই বাংলাদেশকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ধোলাই করতে পারেনি। আজকের এই জয়ে সেই রেকর্ড অক্ষুণ্ন রইল।

রান তাড়ায় নেমে ইংল্যান্ড বেশ ভালোই শুরু করেছিল। কিন্তু ৫৪ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর ১ রানের মধ্যে নেই আরো ২ উইকেট! ২৫ বলে ৩৫ রান করা ফিল সল্টকে দিয়ে শুরু করেন সাকিব। এরপর স্কোরবোর্ডে ১ রান যোগ হতেই ডেভিড মালানকে (০) মাহমুদ উল্লাহর তালুবন্দি করেন ইবাদত। এরপর আবার সাকিব। দলীয় ৫৫ রানেই তিনি ফেরান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জেসন রয়কে (১৯)। এরপর ৪৯ রানের জুটি গড়েন স্যাম কারেন আর জেমস ভিন্স। ২৪তম ওভারে স্যাম ৪৯ বলে ২৩ রান করা কারেনকে লিটন দাসের তালুবন্দি করেন মিরাজ।

এরপর ফের মঞ্চে সাকিব আল হাসান। তার বলে কিপার মুশফিকের গ্লাভসে ধরা পড়েন জেমস ভিন্স (৩৮)। এরপর ইবাদত হোসেনের বলে অলরাউন্ডার মঈন আলী (২) বোল্ড হয়ে গেলে ১৩০ রানে ৬ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর সবচেয়ে বড় শিকারটি ধরেন তাইজুল। লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ২৪বলে ২৬ রান করা জস বাটলার। ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। তাইজুলের দ্বিতীয় শিকার আদিল রশিদ (৮)। মিরাজদের দুর্দান্ত ক্যাচে রেহান আহমেদকে (২) ফিরিয়ে সাকিব ধরেন চতুর্থ শিকার। যা সাকিবের ৩০০তম ওয়ানডে উইকেট। এবাদতের বলে তামিম ক্যাচ না ফেললে ম্যাচটা ৪২ ওভারেই শেষ হয়ে যেত। সাকিবের করা ৪৩তম ওভারের শেষ বলে রিভিউ নিয়ে লেগ বিফোর থেকে বেঁচে যান জোফরা আর্চার। পরের ওভারের প্রথম বলেই ক্রিস ওকসকে (৩৪) কট অ্যান্ড বোল্ড করে ব্রিটিশদের ইনিংসে ইতি টেনে দেন মুস্তাফিজ। ৪৩.১ ওভারে ১৯৬ রানে অল আউট হয় ইংল্যান্ড। বাংলাদেশ পায় ৫০ রানের দারুণ জয়।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৮.৫ ওভারে ২৪৬ রানে অল আউট হয় বাংলাদেশ। দলীয় ১ রানেই টানা দ্বিতীয় ম্যাচে ‘ডাক’ মেরে ফেরেন লিটন দাস। শিকারি স্যাম কারেন। অপর ওপেনার তামিমকেও ১১ রানে ফেরান এই ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার। তিনে নেমে নাজমুল হোসেন শান্ত খেলেন ৭১ বলে ৫ বাউন্ডারিতে ৫৩ রানের ইনিংস। দীর্ঘদিন পর মুশফিকের ব্যাটেও দেখা যায় রান। ৬৯ বলে ফিফটি পূরণ করার পর দারুণ খেলছিলেন। একটা সময় সেঞ্চুরির আশা জাগিয়েও থামেন ৯৩ বলে ৬ বাউন্ডারিতে ৭০ রানে।

মুশফিক-শান্তর ৯৮ রানের তৃতীয় উইকেট জুটিতেই বাংলাদেশের ইনিংসের ভিত্তি স্থাপিত হয়। পাঁচে নেমে সাকিব আল হাসান ছিলেন দুর্দান্ত। ৫৫ বলে ফিফটি তুলে নেন। তবে ইনিংসে একমাত্র ছক্কা মারা মাহমুদ উল্লাহ ৮ রানের বেশি করতে পারেননি। ব্যর্থ হয়েছে মেহেদী মিরাজ (৫), তাইজুলদের (২) নিয়ে গড়া লোয়ার মিডল অর্ডার। সাকিবের সঙ্গে ৫৯ রানের দারুণ জুটি গড়েও আফিফ করেন ২৪ বলে ১৫ রান। সাকবি ৭১ বলে ৭ চারে ৭৫ রান করে আউট হন। ৩৫ রানে ৩ উইকেট নেন জোফরা আর্চার। দুটি করে নিয়েছেন স্যাম কারেন আর আদিল রশিদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com