1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন তাপপ্রবাহে স্বস্তির আশা: এপ্রিলের শেষেই গ্রিডে যোগ হতে পারে ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা ইরানের তেল কেনায় চীনা রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, উত্তেজনা বাড়ার শঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তরুণ উদ্ভাবকের গো-কার্ট, চালিয়ে দেখলেন তারেক রহমান ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে ওয়াশিংটন—তেহরানের কড়া বার্তা

ব্যবসায়ীদের সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশের অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ন্যাশনাল বিজনেস ডায়লগ’ শীর্ষক এ সংলাপে প্রধান অতিথি থাকবেন তিনি। এতে সভাপতিত্ব করবেন আইসিসি সভাপতি মাহবুবুর রহমান।

জাতীয় পর্যায়ের এই সংলাপে ব্যবসায়ীদের ১৫টি সংগঠনের উদ্যোক্তারা কথা বলবেন বলে জানা গেছে।

সংলাপে উপস্থিত থাকবেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, ডিসিসিআই, এমসিসিআই, এফআইসিসিআই, বিএবি, বিকেএমইএ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের মতো সংগঠনের নেতা ও সদস্যরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির প্রেক্ষাপটে গত ৮ আগস্ট সন্ধ্যায় শপথ গ্রহণের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বৈষম্যবিরোধী আন্দোলন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ১১ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় এমনিতেই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যবসা-বাণিজ্য; এর মধ্যে নতুন করে সমস্যা সৃষ্টি হয়েছে তৈরি পোশাক ও ওষুধশিল্প খাতে শ্রমিক অসন্তোষের কারণে। সাভারের আশুলিয়া ও গাজীপুরে প্রতিদিনই বন্ধ থাকছে শতাধিক কারখানা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com