1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

বেবি বাম্পসহ প্রকাশ্যে রণবীর নিয়ে আলিয়া ভাট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিয়ের দু’মাস পরই মা হওয়ার সুখবর দেন বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। গত ২৭ জুন সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রকাশ করেন তিনি। উচ্ছ্বসিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তখন তাকে ভালোবাসায় সিক্ত করেন।

এবার বেবি বাম্পসহ সামনে এলেন আলিয়া। ঢিলেঢালা পোশাক নয়, টাইট ফিট পোশাক পরে বেবি বাম্প দেখিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী, অভিনেতা রণবীর কাপুরও। স্বামীর বাহুবন্দি হয়েই ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী।

আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে রণবীর ও আলিয়া জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। সেজন্য বেবি বাম্প নিয়েই প্রচারণায় হাজির হচ্ছেন আলিয়া।

শনিবার (৬ আগস্ট) পাপারাজ্জিদের সামনে আসেন রণবীর ও আলিয়া। এ সময় রণবীরের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও টি শার্ট, সঙ্গে কালো সানগ্লাস। অন্যদিকে আলিয়া পরেছেন বাদামি রঙের একটি শর্ট জামা। হবু বাবা-মাকে এমন রূপে দেখে উচ্ছ্বসিত তাদের ভক্তরা।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বিয়ে করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। দীর্ঘদিনের প্রেমকে পূর্ণতা দিয়ে তারা সাতপাকে ঘোরেন। এরপর জুন মাসেই আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তারা। বিষয়টি নিয়ে যদিও অনেকে প্রশ্ন তুলেছেন। তবে শুভকামনার ভাগই বেশি।

অন্তঃসত্ত্বা অবস্থায়ই হলিউডের সিনেমার কাজ সেরে এসেছেন আলিয়া ভাট। ‘স্টোন অব হার্ট’ সিনেমায় তাকে দেখা যাবে হলিউড তারকা গ্যাল গ্যাডটের সঙ্গে। এছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়ার নতুন সিনেমা ‘ডার্লিংস’। এটির মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক হয়েছে তার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com