1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

বেনাপোল এক্সপ্রেসে আগুন, নিহত বেড়ে ৫

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৯৮ বার দেখা হয়েছে

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন নিহত হয়েছেন। আগুনে বেশ কয়েকজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আটটি ইউনিট যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি বলেন, পশ্চিমাঞ্চল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে আসছিল। কমলাপুর প্ল্যাটফর্মে প্রবে‌শের আগমুর্হূ‌তে গোপীবাগ রেললাইন এলাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

এদি‌কে রাত সা‌ড়ে ৯টার দিকে ঢাকা রেলও‌য়ে থানার ওসি ফের‌দৌস আহ‌মেদ বিশ্বাস জানান, ট্রেন‌টি বেনা‌পোল থে‌কে যথাসময়ে ছে‌ড়ে আসার পর শুক্রবার রাত ৯টার প‌র কমলাপুর স্টেশ‌নে প্রবেশ করার কথা ছিল। এর আগে স্টেশন আউটা‌রের গোপীবাগ রেললাইনে ট্রেন‌টির পেছ‌নের তিন‌টি ব‌গির আগের দু‌টি (চ ও ছ) ব‌গিতে আগুন লা‌গে। এরপর সাম‌নের পাওয়ারকার ব‌গি‌তেও আগুন ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। পাওয়ারকা‌রের সাম‌নে থাকা প‌রের ব‌গিগু‌লো কে‌টে বি‌চ্ছিন্ন করা হ‌য়ে‌ছে।

তিনি বলেন, রাত ১০টা পর্যন্ত চ, ছ ও পাওয়ারকার ব‌গি‌তে আগুন জ্বল‌ছিল। ফায়ার সা‌র্ভি‌সের একা‌ধিক টিম আগুন নেভা‌তে চেষ্টা কর‌ছে। আগু‌নের ঘটনায় কতজন মারা গে‌ছেন এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com