1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ১৫ শ্রমিক নেতাকে মে সম্মাননা দিল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি- ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি

বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে দাউদকান্দিতে জয়িতাদের সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৮৮ বার দেখা হয়েছে

দাউদ কান্দি (কুমিল্লা)পতিনিধি : “সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাউদকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন সহ জয়িতাদের সংবর্ধনা দিয়েছে দাউদকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় সফল জননী কাজী খাদিজা আক্তার,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রোজিনা আক্তার,অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী শিউলী আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে আয়েশা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা মাজেদা বেগম, এই পাঁচ নারী জয়িতাকে সনদ ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদ সদস্য জেবুননেছা জেবু,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লায়লা হাসান, দাউদকান্দি পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি ইয়াসমিন বেগম।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক শিউলী আক্তার,গৌরীপুর মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা-অধ্যক্ষ ও ২০২০ এর নির্বাচিত জয়িতা দীপু মনি প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদের সামনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের ব্যানারে মানববন্ধন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com