1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

বুধবার থেকে ঈদের ছুটি শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ১১১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্কঃ  ঈদুল ফিতরের ছুটি বুধবার (১২ মে) থেকে শুরু হচ্ছে । নিয়মানুযায়ী, রমজান মাস ২৯ দিনে শেষ হলে তিন দিন আর ৩০ দিনে শেষ হলে ঈদের ছুটি থাকে চার দিন।

এবারের ঈদের একদিন ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে। রোজা ৩০টি হলে শনিবারের সাপ্তাহিক ছুটির দিনও ঈদের ছুটি থাকবে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ১৬ মে পর্যন্ত বিধিনিষেধ চলবে। গত ৫ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, এবার ঈদের ছুটি তিন দিনের বেশি দেওয়া হবে না। আর এ ছুটিতে কর্মস্থলও ত্যাগ করা যাবে না। এ সিদ্ধান্ত সরকারি-বেসরকারি চাকরিজীবী ও শিল্প-কারখানার কর্মরতদের জন্য প্রযোজ্য।

প্রতিমন্ত্রী বলেন, এবার ছুটি তিন দিনই থাকছে। কেউ এর বাইরে ছুটি দিতে পারবে না, এ বিষয়ে সরকারি-বেসরকারি সবক্ষেত্রে নির্দেশনা দেওয়া আছে।

ঢাকা করোনার উচ্চ সংক্রমণশীল এলাকা উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকরা যদি ঈদের সময় অন্য জায়গায় চলে যায় তবে ম্যাসাকার হবে। সেজন্য আমরা চাচ্ছি সবাই কর্মস্থলেই থাকুক। লোকজন মুভ করলে করোনা ব্যাপকভাবে বেড়ে যেতে পারে।

একই তথ্য জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে সচিব বলেন, ঈদের ছুটি তিনদিনই থাকছে।

সরকারি অফিস বন্ধ। সেগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কি না- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যেগুলো যেভাবে আছে, সেভাবেই থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com