1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

বীরগঞ্জে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জে দিনাজপুর প্রতিনিধি:এসএসসি ও এইচএসসি সমমান ২০২২-২৩ সালে উপজেলায় সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) সকাল ১১ টার দিকে শালবন কমিউনিটি মিলনায়তনে পারফরমেন্স বেজড প্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম,এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা শিক্ষা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা শিক্ষা অফিসার খন্দকার মো: আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা শিক্ষা ভবনের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ- পরিচালক (সাধারণ প্রশাসন) মো: শাহজাহান।

বিশেষ অতিথি, ঢাকা সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর যুগ্ম প্রোগ্রাম পরিচালক মো: আমিনুল ইসলাম, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারা পারভীন।

অন্যন্যদের বক্তব্য রাখেন খলসী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান মো: আনিসুর রহমান আনিস, খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সজিব চক্রবর্তী, দিনাজপুর সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী মোঃ ফরহাদ আলী,
জামিলা সিদ্দীকা বর্ষা প্রমুখ।

এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, শিক্ষার্থীদের অভিভাবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন
উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।

পরিশেষে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৩২ জন শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান, ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com