1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

বীরগঞ্জে এক ব্যক্তির মৃত দেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের প্রবীণ এক ব্যক্তির মরদেহ ঢেপা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের ঢেপা নদীর সংযোগ স্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুরের নির্দেশে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মৃত দেহটি নদী থেকে উদ্ধার করে।

নিহত শাহের আলী (৭০) ১০নং মোহনপুর ইউনিয়নের বড়হাট এলাকার চকদফর গ্রামের মৃত মো. বুজুর আলী ছেলে।

স্থানীয় ইউপি সদস্য হামিদুল ইসলাম জানায়, ৪ আগষ্ট সোমবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন সকালে নদীতে মৃত অবস্থায় পাওয়ার সংবাদ মিলে। এতে স্থানীয়দের ধারণা করছে নদী পার হওয়ার সময় শাহের আলী হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে যান এবং তলিয়ে যান। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ৫ আগষ্ট দুপুরে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিতভাবে ময়নাতদন্ত না করার আবেদন করায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com