1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শখ ও সানন্দা’র উদ্যোগে সোনারগাঁয় মতবিনিময় ও বৃক্ষ রোপণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি দেশের প্রতিটি মানুষের এগিয়ে আসা দরকার। জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণায়নরোধে কার্যকর পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করা সম্ভব না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঝুঁকি থেকেই যাবে। তাই বৃক্ষ রোপণের জন্য সকলের আন্তরিকভাবে এগিয়ে আসার কোনো বিকল্প নেই। ফেসবুক গ্রুপ ‘শখ ও সানন্দা’র উদ্যোগে গতকাল শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এ আহ্বান জানান।

সংগঠনটির ফাউন্ডার অ্যাডমিন মুনমুন রহমানের সভাপতিত্বে আলোচনা করেন সম্মানীয় অতিথি কবি ও কলামিস্ট অধ্যক্ষ করীম রেজা, সংগঠনের উপদেষ্টা কবি ও সিনিয়র সাংবাদিক বজলুর রায়হান, দৈনিক বাংলাদেশের আলোর যুগ্ম বার্তা সম্পাদক ও বাংলাদেশ পর্যটন সাংবাদিক সমিতির সভাপতি আনজুমান আরা শিল্পী। এ সময় সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হুসাইন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য কামরুল ইসলাম পাপ্পু, সালাউদ্দিন, শখ ও সানন্দা’র সিনিয়র অ্যাডমিন মাহফুজা ইয়াসমিন কল্পনা, অ্যাডমিন আল হাসান রিয়াজ ও আতিকুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শখ ও সানন্দা’র পক্ষ থেকে প্রেস ক্লাব নেতাদের হাতে গাছের চারা, ক্রেস্ট ও সম্প্রীতি স্মারক তুলে দেয়া হয়।
এর আগে সকালে ‘শখ বৃক্ষ রোপণ, সাহিত্য সৃজন ও ভ্রমণের বন্ধনে আমরা’ স্লোগান সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে ঐতিহাসিক পানাম সিটিতে বৃক্ষ রোপণ এবং বারদী এলাকায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com