1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

বিশ্ববিদ্যালয়েরও ছুটি বাড়ল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১
  • ১০৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সরকারের বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সঙ্গে মিল রেখে বিশ্ববিদ্যালয়ের ছুটিও বাড়ানো হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের মত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চলমান ছুটিও ২৯ মে পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ রোববার দুপুরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। সেখানে জানানো হয়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছুটি বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে শনিবার রাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানোর কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। রোববার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত জানায়।

দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সংক্রমণ কিছুটা কমে আসার প্রেক্ষাপটে গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ে ২৪ মে থেকে সরাসরি পাঠদান শুরুর ঘোষণা দিয়েছিল। তবে মহামারির দ্বিতীয় ঢেউয়ে আবার সব কিছু বদলে যেতে থাকে। ৫ এপ্রিল থেকে প্রথম পর্যায়ের লকডাউনের পর ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের মধ্যে রয়েছে দেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com