1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

বিশ্বকাপ বাছাইয়ে আফগানদের মুখোমুখি বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ১০৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল জেমি ডের দল। ঠিক এই অবস্থায় নিজেদের ‘হোম ম্যাচে’ এবার ঘুরে দাঁড়াতে চাইছে বাংলাদেশ। বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে। স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচ, বাংলাদেশ সময় রাত ৮টায়।

এই ম্যাচটি সরাসরিই উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা। বিশ্বকাপ বাছাইয়ের এই লড়াইটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস ও গাজী টিভি।

২০০৪ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সাফ গেমস ফুটবলে আফগানিস্তানকে ২-১ গোলে হারানোর পর যুদ্ধবিধ্বস্ত দেশটির বিপক্ষে আর জয়ের মুখ দেখেনি লাল-সবুজ পতাকাধারীরা।

২০১৫ ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সর্বশেষ সাক্ষাৎ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তো ভালো খেলেও ১-০ গোলে হেরে যান জামাল ভূঁইয়ারা।

বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে আছে বাংলাদেশ। যে গ্রুপে তাদের সঙ্গে আফগানিস্তান ছাড়াও আছে কাতার, ভারত আর ওমান। পাঁচ দলের মধ্যে পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান সবার শেষে।

৫ ম্যাচ খেলে এখন পর্যন্ত একটিতেও জয় পাননি জামাল ভূঁইয়ারা। একটি ম্যাচ ড্র করে পেয়েছেন ১ পয়েন্ট। ৬ ম্যাচের ৫টি জয় এবং একটি ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে কাতার। ৫ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ওমান।

সমান ম্যাচে একটি করে জয়-ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আফগানিস্তান। ভারতও ৫ ম্যাচ খেলে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। তবে ৩ ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে তারা আছে চার নম্বরে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com