1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল

বিপিএল ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায়?

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রত্যাশার ডালপালা মেলে দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। চার ম্যাচডেতে হয়েছে ৮ ম্যাচ। অংশ নেওয়া ৭ দলের প্রত্যেকে খেলেছে অন্তত দুইটি করে ম্যাচ। চার ম্যাচডের পর শেষ হয়েছে ঢাকার প্রথম পর্ব। বিপিএল এবার পা রাখবে চায়ের দেশ সিলেটে। অসাধারণ সৌন্দর্য্যের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুত বিপিএলের উন্মাদনার জন্য।

ঢাকা পর্বটা সবচেয়ে ভালো কেটেছে টুর্নামেন্টের ডার্ক হর্সদের। দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কিংবা খুলনা টাইগার্স এবার আলোচনার টেবিলে খানিকটা পিছিয়েই ছিল। কিন্তু নিজেদের ম্যাচে ঠিকই আলো কেড়ে নিয়েছে অপেক্ষাকৃত তরুণ আর দেশীয় খেলোয়াড়ে ভরপুর দলগুলো।

সবচেয়ে ভাল সময় কেটেছে খুলনা টাইগার্সের। দুই ম্যাচের দুই জয় নিয়ে এখন পর্যন্ত আসরের একমাত্র দল হিসেবে শতভাগ জয় তাদের। ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকেই সিলেটে যাচ্ছে তারা। এরপরেই আছে চট্টগ্রাম। মাঝে এক ম্যাচ হারলেও তারা শেষ ম্যাচে পেয়েছে দারুণ এক জয়। বন্দরনগরীর প্রতিনিধিরাও পেয়েছে ৪ পয়েন্ট। তবে রানরেটে খুলনার পেছনে থাকতে হচ্ছে তাদের।

তিন নম্বর জায়গা দখলে নিয়েছে তারকায় ঠাসা রংপুর রাইডার্স। কর্পোরেট ফ্র্যাঞ্চাইজির দলটি প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও ধুঁকছিল। তবে বাবর আজমের ব্যাটে ভর করে জয় পেয়েছে তারা। উঠে এসেছে তালিকার তিনে। চার নম্বরে আছে দুর্দান্ত ঢাকা। কুমিল্লার বিপক্ষে চমক দেখিয়ে জয় পেলেও, চট্টগ্রামের কাছে হারতে হয়েছে তাদের।

প্রথম ম্যাচে ঢাকার কাছে হারের পর জয় পেয়েছে কুমিল্লা। তারা আছে পাঁচে। আর প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচ হেরে ৬ষ্ঠ স্থানে আছে ফরচুন বরিশাল। আর একেবারে তলানিতে আছে পরের পর্বের আয়োজক সিলেট। স্ট্রাইকারসরা হেরেছে দুই ম্যাচেই।

ঢাকা পর্বে দিনের ম্যাচে রান না উঠলেও রাতের ম্যাচে রান হয়েছে বিস্তর। সিলেট পর্বে পরিস্থিতি খানিক ভিন্ন হওয়ার প্রত্যাশা সকলের। সিলেটের স্পোর্টিং উইকেট বিপিএল কতখানি উপভোগ্য করতে পারে, সেটাই এখন প্রত্যাশা। ২৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। আর শেষ হবে ৩ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com