1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

বিপিএলে কুমিল্লায় নতুন ভূমিকায় স্টিভ রোডস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০১৯ সালে বিশ্বকাপের পর স্টিভ রোডস বাংলাদেশের দায়িত্ব ছেড়েছেন কিছুটা নিরবেই। তবে প্রায় আড়াই বছর পরে তিনি যখন আবারো বাংলাদেশে ফিরেছেন, তখনও আলোড়ন পড়ল না তেমন। এবার বাংলাদেশের কোচ হিসেবে নয়, জায়গা বদলে গেছে তার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে কাজ করবেন তিনি।

পরিবর্তন আছে তার ভূমিকাতেও। আগেরবার তিনিই ছিলেন সর্বেসর্বা, মাশরাফি-সাকিবদের কোচ। এবার ভূমিকা বদলে যাচ্ছে তার। এখানে তিনি কাজ করবেন পরামর্শক হিসেবে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটি সূত্র এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কুমিল্লার হয়ে কাজ করতে রোডস বাংলাদেশে পা রেখেছেন গত ১৫ জানুয়ারি। তবে তার ভূমিকা এবার কী হতে যাচ্ছে এ বিষয়ে গুঞ্জন ছিল বেশ। জাতীয় দলের সাবেক এই কোচকেই কি অবশেষে নিজেদের প্রধান কোচ করে নিচ্ছে? এমন গুঞ্জনও ছড়াচ্ছিল বেশ।

তবে অবশেষে জানা গেল, কোচ নয়, কুমিল্লায় রোডসের ভূমিকা হবে পরামর্শকের। দলটির কোচ হিসেবে আগে থেকেই আছেন স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার সঙ্গে সমন্বয় করে কাজ করবেন ইংলিশ এই কোচ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ‘স্টিভ রোডস গত পড়শু ঢাকায় পা রেখেছেন। তিনি দলের সঙ্গে কনসাল্ট্যান্ট হিসেবে কাজ করবেন।’

বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে ২০১৮ সালের জুনে দায়িত্ব নিয়েছিলেন রোডস। অধরা বহুজাতিক টুর্নামেন্টের শিরোপাটা তার অধীনেই অর্জন করে বাংলাদেশ। সঙ্গে উইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও ওয়ানডে সিরিজে জেতার কীর্তিও ছিল তার। তবে ২০১৯ বিশ্বকাপে ব্যর্থতার জেরে রোডসকে বরখাস্ত করে বিসিবি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com