1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন প্রাণ গোপাল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফুর রেজা খোকন তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার দুইদিন পর ন্যাপের প্রার্থী মনিরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।

শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবর তিনি এ আবেদন করেছেন। কুমিল্লার আঞ্চলিক কর্মকর্তা দুলাল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত, জাতীয় পার্টির লুৎফুর রেজা খোকন, ন্যাপের মো. মনিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়াও স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হলেও বৃহস্পতিবার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লুৎফুর রেজা খোকন তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। শনিবার মনোনয়ন প্রত্যাহার করেন ন্যাপের প্রার্থী।

উল্লেখ্য, ৭ অক্টোবর ওই আসনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ৩০ জুলাই চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত এমপি ও সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনটি শূন্য হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com