1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ

বিদেশে পালানোর সময় শাহজালাল বিমানবন্দরে আবদুল মুহিত গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৪৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতারণার মাধ্যমে বিনিয়োগকারীদের ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি আবদুল মুহিতকে (৬৬) গ্রেফতার করেছে দুদক।

মঙ্গলবার মুহিতকে গ্রেফতার করা হয়। তিনি বাংকো সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান।

একইদিন মুহিত ও বাংকো সিকিউরিটিজ লিমিটেডের চার পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী বাদী হয়ে দুদকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার এ মামলা করেন।

মামলার খবর শুনে গ্রেফতার এড়াতে আবদুল মুহিত গোপনে বিদেশে পালাতে চেয়েছিলেন বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন।

মামলার অন্য আসামিরা হচ্ছেন- বাংকো সিকিউরিটিজের পরিচালক মো. শফিউল আজম (৪৫), ওয়ালিউল হাসান চৌধুরী (৪৬), নুরুল ইশাণ সাদাত (৪৫) ও এ মুনিম চৌধুরী (৭৬)। আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণার আশ্রয় নিয়ে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা আত্মসাত করেছেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।

উল্লেখ্য, বিনিয়োগকারীদের ‘সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্ট’ থেকে ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা ঘাটতি পাওয়ায় শেয়ার লেনদেনকারী প্রতিষ্ঠান বাংকো সিকিউরিটিজের লেনদেন গত ১৫ জুন থেকে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একইসঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থে ডিএসইর ট্রেকহোল্ডার কোম্পানি বাংকো সিকিউরিটিজ লিমিটেডের (ডিএসই ট্রেক নং-৬০৩) শেয়ার লেনদেন বা ব্যবসা পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় ডিএসই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com