1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

বিদেশি পর্যটকদের জন্য খুলছে সৌদি আরবের দরজা, থাকছে যে শর্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনার কারণে পর্যটকদের জন্য দরজা বন্ধ রেখেছিল সৌদি আরব। অবশেষে প্রায় দেড় বছর পর বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করতে রাজি হয়েছে সৌদি আরব।

তবে এর জন্য বেঁধে দেয়া হয়েছে কড়া শর্ত। জানা গেছে, কেবল সৌদি সরকার অনুমোদিত করোনাভাইরাসরোধী টিকার প্রয়োজনীয় সব ডোজ নেয়া থাকলেই দেশটিতে প্রবেশাধিকার পাবেন বিদেশী পর্যটকেরা।

এদিকে, পর্যটকদের জন্য দরজা আগামী ১ অগাস্ট থেকে খুললেও এখনো বিদেশিদের উমরাহ যাত্রার উপর থেকে নিষেধাজ্ঞা তোলেনি সৌদি আরব। প্রতি বছর লাখ লাখ মুসলিম উমরাহ করতে সৌদি যান।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বলেছে, ১ অগাস্ট থেকে বিদেশি পর্যটকরা টুরিস্ট ভিসা নিয়ে সেখানে যেতে পারবেন। তবে পর্যটকদের মডার্না, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা বা জনসন অ্যান্ড জনসনের টিকার ডোজ শেষ করতে হবে। সৌদিতে গেলে তাদের আর কোয়ারান্টিনে থাকতে হবে না। তাদের অন্তত ৭২ ঘণ্টা আগে করা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকতে হবে।

এর আগে, ২০১৯ থেকে সৌদি আরব পর্যটকদের জন্য ভিসা দিতে শুরু করে। তারপর থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত চার লাখ পর্যটক সেখানে গেছেন। কিন্তু তারপর করোনার জন্য সৌদির দরজা পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায়। এমনকি, হজ ও উমরাহের জন্যও বিদেশিদের ঢুকতে দেয়া হয়নি। এখন কেবল টিকা নেয়া সৌদি বাসিন্দারাই উমরাহ করতে পারেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com