1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

বিডিআরসিএস চেয়ারম্যানের সঙ্গে তুরস্ক রাষ্ট্রদূতের সাক্ষাত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্হাবের সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান ও মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন।

আলোচনায় রাষ্ট্রদূত সরকারের কভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমে রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতা কার্যক্রমের প্রশংসা করেন এবং রোহিঙ্গা রেসপন্সে তুরস্ক রেড ক্রিসেন্ট ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের মধ্যে পারস্পারিক অংশীদারিত্ব জোরদার করতে গুরুত্ব আরোপ করেন।

বিভিন্ন দুর্যোগকালে তুরস্ক সরকারের আন্তরিক সহযোগীতার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান সোসাইটির চেয়ারম্যান। ভাষানচরে রোহিঙ্গা পুনর্বাসন কার্যক্রমে সোসাইটির নানা কর্মকাণ্ডের বর্ণনা করার পাশাপাশি ভাষানচরে মানবিক সহায়তায় হাত বাড়ানোর জন্য সোসাইটির চেয়ারম্যান রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। তুরস্কের রাষ্ট্রদুত অতীতের মতো সামনের দিনগুলোতেও বাংলাদেশ রেড ক্রিসেন্টের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com