1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা ইরানের তেল কেনায় চীনা রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, উত্তেজনা বাড়ার শঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তরুণ উদ্ভাবকের গো-কার্ট, চালিয়ে দেখলেন তারেক রহমান ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে ওয়াশিংটন—তেহরানের কড়া বার্তা কুমিল্লার দাউদকান্দিতে তীব্র লোডশেডিং: জনজীবন অচল, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা—দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল

‘বিচার শেষের আগে দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হবে। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চালানোর সুযোগ নেই। তাদের বিচারের ব্যবস্থা উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের তালিকা তৈরি করা হবে। আহতদের চিকিৎসার দীর্ঘমেয়াদি ব্যয় সরকার বহন করবে। আন্দোলনে নিহতদের জন্য একটি ফাউন্ডেশন তৈরির কাজ চলছে। শহীদ পরিবারদের নিয়ে একটি সম্মেলন করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাইয়ে গণহত্যার স্মৃতি সংরক্ষণে এই জাদুঘর তৈরি করা হবে। এরপর তা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

শ্রমিক অসন্তোষ ইস্যুতে তিনি বলেন, এই অসন্তোষ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তৈরি পোশাক শিল্পের সমস্যা নিরসনে রিভিউ কমিটি করা হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করবে। এছাড়া, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যবস্থা নেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com