1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ

বিগত দিনের ভঙ্গুর শিক্ষাব্যবস্থা দেশের শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়ে গেছে : উপাচার্য ড. এএসএম আমানুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, বিগত দিনের ভঙ্গুর শিক্ষাব্যবস্থা দেশের শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়ে গেছে। এই ধ্বংসযজ্ঞের বোঝা এখন আমাদের কাঁধে এসে পড়েছে। আমরা বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছি, যাতে এই ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে দ্রুত সংস্কার করে জাতিকে আলোর মিছিলে নিয়ে আসতে পারি।

শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ইলিয়টগঞ্জ ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আমানুল্লাহ বলেন, ৫২ বছর আগে আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করেছিলেন। আর ২০২৪ সালে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধরা তাদের জীবন দিয়ে পরাধীনতার শৃঙ্খল থেকে আমাদের মুক্ত করেছে। আমাদের এনে দিয়েছে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ। আমরা প্রজন্ম থেকে প্রজন্মের মাধ্যমে তাদের ত্যাগের কথা স্মরণ রাখতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদদের স্মৃতিফলক নির্মাণ করার পদক্ষেপ নিয়েছি। সে সঙ্গে প্রত্যেক শহীদ পরিবারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিন লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছি।

তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ট্রেড কোর্স চালু করব, যাতে শিক্ষাজীবন শেষ করে শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো চাকরি করতে পারে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য পড়ালেখার বিকল্প নেই। তোমরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তাহলে তোমরাই আগামীর ভিসি হবে, আগামীর প্রধানমন্ত্রী হবে, তোমরাই হবে আগামীর উজ্জ্বল নক্ষত্র।

এ ছাড়া তিনি এই কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের দাবির প্রেক্ষিতে ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজকে বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ইসলামি সংস্কৃতিসহ মোট আটটি বিষয়ে স্নাতক শ্রেণিতে অধিভুক্ত করার ঘোষণা দেন। পর্যায়ক্রমে এই কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন।

অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন ইলিয়টগঞ্জ ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন- কলেজের গভর্নিং বডির সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ও প্রাক্তন মেধাবী শিক্ষার্থী ডা. শরিফুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজের প্রতিষ্ঠাতা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নূরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কলেজ পরিদর্শক মো. জহিরুল ইসলাম, দাউদকান্দি পৌরসভার ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com