1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বিক্ষোভকারীদের ধিক্কার, বক্তৃতা থামাতে হলো নেতানিয়াহুকে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বিক্ষোভকারীদের ধিক্কারের মুখে বক্তৃতা থামাতে বাধ্য হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার জেরুজালেমে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে জেরুজালেমে এক স্মরণসভার আয়োজন করা হয়। সেখানেই বক্তব্য দিচ্ছিলেন নেতানিয়াহু। তবে ইসরায়েলি বিক্ষোভকারীদের ধিক্কারের মুখে বক্তব্য থামাতে বাধ্য হন তিনি।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায়- বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত দর্শকেরা চিৎকার শুরু করে। এতে পোডিয়ামে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন নেতানিয়াহু। তার বক্তব্যের মাঝখানে হট্টগোল শুরু করেন উপস্থিত জনসাধারণ। এ সময় কয়েকজন ব্যক্তি নেতানিয়াহুর উদ্দেশে বলেন, “আপনাকে ধিক্কার।”
এ সময় একজন বিক্ষোভকারী বারবার চিৎকার করে বলতে থাকেন, “আমার বাবাকে হত্যা করা হয়েছে।”

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুরুতে ওই স্মরণ অনুষ্ঠানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বক্তৃতার সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল না। কারণ, আশঙ্কা করা হচ্ছিল- নিহতদের স্বজনেরা ইসরায়েল সরকারের সমালোচনা করতে পারেন। তবে অনুষ্ঠানস্থলে বিক্ষোভের মুখে স্বজনদের বক্তব্যের সুযোগ দেওয়া হয়।

উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের ওই হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয়। আহত হয় দুই হাজারের বেশি মানুষ। ওই সময় ২০০ জনের বেশি মানুষকে জিম্মি নিয়ে যাওয়া হয়। এর মধ্যে প্রায় ১০০ জনকে এখনও গাজায় আটকে রাখা হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com