1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘জেলা পরিষদ থেকে আসিফ ১৫ কোটি, হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন’— প্রশাসক মোস্তাক মিয়ার দাবি, জবাবে হাসনাতের ব্যাখ্যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণা ছিল দিকভ্রান্ত জাতির জন্য সঠিক দিকনির্দেশনা: ড. খন্দকার মারুফ শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, তিতাসে ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত মেঘনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, রাষ্ট্রনায়ক জিয়ার আদর্শ বাস্তবায়নের আহ্বান প্রতিহিংসা থেকে রক্ষা পেলোনা কবরস্থানের প্রাচীর শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জিয়ার আদর্শ বাস্তবায়নে সহযোগিতার ডাক ঈদের নামাজ শেষে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি, ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল

বিএনপি যত বিদায় ঘণ্টা বাজাচ্ছে আমাদের তত ভোট বাড়ছে : তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‌‘রিজভী সাহেব বলেছেন- আমাদের নাকি বিদায় ঘণ্টা বেজে গেছে। নয়াপল্টনে বসে গত ১২ বছর ধরে আমাদের বিদায় ঘণ্টা বাজাচ্ছেন। তারা যত বিদায় ঘণ্টা বাজাচ্ছে আমাদের তত ভোট বাড়ছে। আমাদের নয়, আসলে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে।’

আজ শনিবার পাবনায় পুলিশলাইন মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ‘সুযোগ পেলে বিএনপি আবার হাওয়া ভবন-খোয়াব ভবন খুলবে, পাঁচশ’ নয় হাজার জায়গায় বোমা ফাটাবে, কিন্তু জনগণ তাদের সেই সুযোগ দেবে না।’

মন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি সুযোগ পেলে এখন যারা গ্রামে গ্রামে ভাতা পাচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে, ওএমএস-এর চাল বন্ধ হয়ে যাবে, যারা ঘর পাচ্ছে সেই ঘর বিএনপির গুন্ডাপান্ডারা দখল করে নেবে। খালেদা জিয়া ক্ষমতায় আসার পর ৬ হাজার কমিউনিটি ক্লিনিক দখল করে নিয়েছিল। আবার তারেক জিয়া আসবে, সব ব্যবসা থেকে চাঁদা তুলবে। আবার শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইয়ের সৃষ্টি হবে।’

বিএনপি-জামায়াতের কোনো রাজনীতি নেই, করোনাকালে বিএনপি নেতাদের মানুষের পাশে দেখা যায়নি উল্লেখ করে ড. হাছান মাহদুম বলেন, ‘বিএনপির রাজনীতি আওয়ামী লীগের ভুল ধরা আর বেগম জিয়ার তাপমাত্রা আর ব্যথা নিয়ে। তাকে আলোচনায় রাখার জন্য কানাডার একনেতা অ্যাওয়ার্ড দিয়েছে। এই হলো তাদের রাজনীতি। আর তাদের পক্ষে যারা রাত ১২টার পর টেলিভিশন গরম করে, তারা ফকিরকেও ভিক্ষা দেয় না, তাদের বাড়িতেও কেউ যায় না। অপরদিকে আওয়ামী লীগ নেতারা দেশব্যাপী ত্রাণ ও করোনা প্রতিরোধসামগ্রী দিয়েছেন, মোহম্মদ নাসিম, ইসরাফিল আলমসহ ৫ জন আওয়ামী লীগ নেতা করোনায় সেবা দিতে গিয়ে মারা গেছেন।

নেতাকর্মীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে প্রতিটি মানুষের ভাগ্যে পরিবর্তন এসেছে। শতভাগ বিদ্যুৎ মানুষ পাচ্ছে। তিনকোটি মানুষ ভাতা পাচ্ছে, প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে ষাটোর্ধ সবার জন্য পেনশন স্কিম চালু করছেন, এসব মানুষের কাছে তুলে ধরতে হবে।’

সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লালকে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং গোলাম ফারুক প্রিন্স এমপিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com