1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

বিএনপি ভাবছে ক্ষমতার কাছাকাছি চলে এসেছে : মির্জা আজম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বিএনপি একের পর এক মহাসমাবেশ করছে এবং সমাবেশে প্রচুর সংখ্যক লোক উপস্থিত হচ্ছে। এসব উপস্থিতি দেখে তারা মনে করছে রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি চলে আসছে।

আজ মঙ্গলবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম আরো বলেন, আমরা এমন সময় সম্মেলন করছি যখন বিরোধী দল রাজপথে নেমেছে, সরকার পতনের লক্ষ্যে তারা আন্দোলন করছে। বঙ্গবন্ধুর খুনি জিয়াউর রহমানের দল বিএনপিও রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, যে কারণে জেলা সম্মেলনগুলো গুরুত্ব সহকারে করা হচ্ছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সদস্য আনোয়ার হোসেন, সদস্য ইকবাল হোসেন অপু এমপি, সদস্য সাহাবুদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com