1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

বিএনপি-জামায়াতের অপতৎপরতা দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দিবে: শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের যে অপতৎপরতা তা আবারও আমাদেরকে পেছনে ফেরার লক্ষণ দেখাচ্ছে, এটি নিশ্চয় দেশের জন্য মোটেই ইতিবাচক নয়। এসময় তাদের কর্মকাণ্ড দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দিবে।

শনিবার (২৯ জুলাই) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান শেষে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ উন্নয়নের দিকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। তার সবকিছুই ব্যহত হবার আশঙ্কা রয়েছে, বিশেষ করে শিক্ষার্থীরা। করোনার কারণে শিক্ষার্থীদের অনেক অসুবিধা হয়েছে। এখন আমরা সেগুলো কাটিয়ে উঠেছি।

তিনি বলেন, আগামী নভেম্বর মাসের মধ্যে আমরা শিক্ষার্থীদের এবছরের শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি ও পরীক্ষাসহ সবকিছু শেষ করার চেষ্টা করছি। সেসময়ে এধরণের অরাজকতা সৃষ্টি করা দেশব্যাপী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। আমি আশা করি যে কোনও রাজনৈতিক সংগঠন দায়িত্বশীলতার সঙ্গে নতুন প্রজন্মের স্বার্থকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবেন।

মন্ত্রী বলেন, রাজনীতির মাঠে রাজনীতি থাকবে। রাজনীতি মানে অরাজকতা কিংবা ধ্বংসলীলা নয়। সামনে নির্বাচন আছে। নির্বাচনে সবাই অংশগ্রহন করুন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সকল প্রশ্নের মিমাংসা করা সম্ভব। কাজেই শিক্ষার্থীদের জীবনকে জিম্মি না করে, কোনও রাজনৈতিক দল যেন অসাধু ফায়দা লুটবার চেষ্টা না করে, সেই জন্য আবেদন জানাবো।

এসময় চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন।

এর পূর্বে, সকালে মন্ত্রী চাঁদপুর সদর উপজেলা পরিষদে জেলা মৎস্য বিভাগের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com